২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কোম্পানীগঞ্জে ৩ হাজার মানুষ পেলেন ইউপি চেয়ারম্যানের ঈদ উপহার

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে এবার ঈদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩ হাজার হতদরিদ্র, অসহায়, দুস্থ নারী-পুরুষ ও শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক নিজ অর্থায়নে তাদের হাতে তুলে দেন, নগদ অর্থ, শাড়ি-লুঙ্গি, সেমাই-চিনি, চাউল ও  বাচ্চাদের ড্রেস।

বুধবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে চরএলাহী ইউনিয়নের দুঃস্থদের হাতে এ উপহার সামগ্রী দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন,  কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা, সেতুমন্ত্রীর ভাগিনা ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, চরএলাহী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল জলিল, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবুল কালাম, যুবলীগ নেতা শেখ বেলাল প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

কোম্পানীগঞ্জে ৩ হাজার মানুষ পেলেন ইউপি চেয়ারম্যানের ঈদ উপহার

লিংক কপি হয়েছে!