বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিবিধ

সলঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা আহত ৪

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ জুন ২০২৩, ০৫:১৬ পিএম
কপি হয়েছে!

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলের চড়িয়া শিকার গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে চড়িয়া শিকার গ্রামের সামছুল আলম ও তার গর্ভবতী মেয়ে সাথি খাতুনের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে একই গ্রামের আবু সাইদ গংদের বিরুদ্ধে।

অভিযোগ সুত্রে জানাযায়, গত ২রা জুন বিকালে হাটিকুমরুলের চড়িয়া শিকার গ্রামের মৃত রহিস সরকার এর ছেলে আবু সাইদের (৫৫) নেতৃত্বে লোহার রড,দা,শাবল,লাঠি দিয়ে সামছুল আলম ও তার গর্ভবতী মেয়ে সাথি খাতুনসহ পরিবারের সকলের উপর হামলা চালায়।

এতে গুরুতর ভাবে আহত হয় ভুক্তভোগী সামছুল আলম ও তার গর্ভবতী মেয়ে সাথি খাতুন সহ ৪ জন। স্থানীয়রা তাদেও উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে ভুক্তভোগী সামছুল আলম বাদী হয়ে সলঙ্গা থানায় লিখিত অভিযোগ ও ৬জুন বিজ্ঞ আদালতে ৮ জন কে আসামি করে মামলা করেন।

আসামীরা হলেন-চড়িয়া শিকার গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে মানিক (২৮) রফিকুল ইসলাম (৪১) মৃত শামসুদ্দোহার ছেলে আলম(৫২) মজিদ ফকিরের ছেলে সবুজ (২৮) মৃত মন্তাজ ফকিরের ছেলে মজিদ ফকির (৫৮) মৃত মেহের আলীর ছেলে সুজাব আলী ৪৫,আবু সাইদের ছেলে ইউনুস আলী (৩০)মৃত রহিজ সরকারের ছেলে আবু সাইদ (৫৮)।

ভুক্তভোগী সামছুল আলম প্রতিবেদককে বলেন-৩৭৯নং খতিয়ানের ২৯৪নং দাগের ৭.২০শতক ভুমি রেকর্ডিয় মালিকের কাছ থেকে ২০১৭ সালে কিনে খাজনা খারিজ মুলে বসত বাড়ি নির্মান করে দির্ঘ্য দিন যাবৎ ভোগ দখল করছি। এমতাবস্থায় মানিক বিভিন্ন সময় কাগজ বিহিন ওয়ারিশ দাবি করে আমাকে প্রান নাশের হুমকি ও ৫০ লক্ষ টাকা চাদা দাবি করে। আমি চাদার টাকা না দেয়ায় আসামি আবু সাইদের নেতৃত্বে ৮/১০ গত ২রা জুন বিকাল ৬ ঘটিকার সময় আমার বাড়ি জোর পূর্বক দখল করতে আসে। আমি এতে বাধা দিলে আমাদের উপর তারা হামলা চালায়। আমি ন্যায় বিচার দাবী করছি।

অভিযোগের বিষয়ে জানতে আসামীদের বাড়ীতে গেলে তারা কৌশলে সটকে পরে এবং তাদের ব্যবহিত মুঠোফোন বন্ধ করে দিলে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে মুঠোফোনে জানিয়েছেন সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম।