দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ফেনী- নোয়াখালী সড়কে মশাল মিছিল শেষে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
উপজেলা বিএনপি’র কয়েকজন নেতাকর্মী জানান এ সময় তার উপর হামলার ঘটনা ঘটে।
দাগনভূঞা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন মামুন হামলার বিষয়টি অস্বীকার করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
