২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে পরিবহন পরিচালনা শাখা কমিটির উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত 

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
নজরুল ইসলাম জুয়েল,ময়মনসিংহঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সদর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ আমিনুল হক শামীম সিআইপিকে নিয়ে ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির অন্তর্ভূক্ত ময়মনসিংহ জেলা এ্যাম্বুলেন্স মালিক সমিতি ও ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের অন্তর্ভূক্ত চরপাড়া মোড় হাসপাতাল গেইট পরিবহন পরিচালনা শাখা কমিটির উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর আল-বারাকা কনভেনশন সেন্টারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা এ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, প্রান্ত ডায়াগনোস্টিক সেন্টারের পরিচালক মনসুর আলম চন্দন, জেলা মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান,
ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো: নাসিম মন্ডল লেকু,ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা: অনুপম সাহা, সাধারণ সম্পাদক ডা: মো: আব্দুল্লাহ আল হাসান, জাতীয় শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক  রাকিবুল ইসলাম শাহীন, ময়মনসিংহ জেলা যুব মহিলালীগের সিনিয়র যুগ্ম আহবায়ক স্বপ্না খন্দকার,  জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

ময়মনসিংহে পরিবহন পরিচালনা শাখা কমিটির উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত 

লিংক কপি হয়েছে!