২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে ১০০ জন শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন একটি সমবায় সমিতি

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

চলমান শীতে কাবু যখন উত্তর জনপদের হিমালয় ঘেঁষা ঠাকুরগাঁও জেলা। ঠিক সেই সময় সদর উপজেলার রুহিয়ায় গরীব অসহায়,দুস্ত শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন, মধুপুর ঝাকুয়াপাড়া সমবায় সমিতি ২৩ ডিসেম্বর (শনিবার) সকালে, ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর কুড়ালী পাড়া শিশু নিলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে.. মধুপুর ঝাকুয়াপাড়া সমবায় সমিতির উদ্যোগে রুহিয়া ইউনিয়নের ৯ ওয়ার্ডে ১০০ জন,অসহায় গরীব দুঃস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র হিসাবে (কম্বল) বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণীয় অনুষ্ঠানে মধুপুর ঝাকুয়াপাড়া সমবায় সমিতির সভাপতি কালি প্রাশাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার এর সঞ্চালনায় অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন, ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার সমবায় সমিতির অফিসার রেজাউল করিম, ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনুয়ার হোসেন, বাবু বিকাশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও গীর্জা প্রসাদ বর্মন, দীলিপ কুমার বর্মন, অনিল কুমার বর্মন সহ প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

ঠাকুরগাঁওয়ে ১০০ জন শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন একটি সমবায় সমিতি

লিংক কপি হয়েছে!