২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দাগনভূঞায় মোটরসাইকেল চালকদের জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকায় শনিবার (৬ জানুয়ারি) দুপুর ১ টার সময় ফেনীর দাগনভূঞা বাজার জিরো পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় দশ জন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়।

মোটরসাইকেল চালকরা বলছেন, আমরা মোটরসাইকেল চালানোর নিষেধাজ্ঞা সম্পর্কে জানিনা,জানলে আমরা মোটরসাইকেল নিয়ে বের হতাম না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৫ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যার প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪

দাগনভূঞায় মোটরসাইকেল চালকদের জরিমানা

লিংক কপি হয়েছে!