২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে সংবর্ধনা বাতিল করে শীতার্তদের মাঝে এমপি মোহিত উর রহমাননের কম্বল বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪

টানা শৈতপ্রবাহের হাড় কাঁপানো তীব্র শীতে অসহায় দরিদ্র জনজীবন। শীতার্তদের প্রতি ভালোবাসার উষ্ণতা দিতে সকল সংর্বধনা অনুষ্ঠান বাতিল করে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহ-৪ সদর আসনের নবনির্বাচিত সাংসদ মোহিত উর রহমান শান্ত। যারা সংবর্ধনার আয়োজন করেছেন তাদের প্রতি আহবান করেছেন অর্থগুলো শীতার্তদের কল্যানে ব্যয় করতে।

মঙ্গলবার ১৬ জানুয়ারি বিকাল ৪ টায় মিন্টু কলেজ মাঠে দুই হাজার অসহায় দরিদ্র জনগণের মাঝে কম্বল তুলে দেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি মোহিত উর রহমান শান্ত। একইসাথে ১১ ইউনিয়নের কম্বল বিতরণ করা হবে বলেও জানা গেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহিত উর রহমান শান্ত বলেন, যারা আমাকে হৃদয় থেকে ভালোবেসে সংবর্ধনা দিতে চেয়েছে তাদের এই আয়োজন একদিনের। পাঁচ বছর পর নাও দিতে পারে। তবে অসহায় মানুষগুলোর জন্য কিছু করতে পারাটা সংবর্ধনার চাইতে অনেক বড়।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪

ময়মনসিংহে সংবর্ধনা বাতিল করে শীতার্তদের মাঝে এমপি মোহিত উর রহমাননের কম্বল বিতরণ

লিংক কপি হয়েছে!