২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদের বোতলসহ গ্রেফতার এক

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
এসআই(নিঃ) মোহাম্মদ আশরাফুল আলম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন টোল প্লাজার ৫০ গজ পূর্বে ফুটপাত ও বাউন্ডারী সংলগ্ন সরকারী রাস্তার পার্শ্ব হইতে ২৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে সন্ধ্যায় ৪০ টি বোতল ভারতীয় মদের বোতল সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রিপন হোসেন (২৭), পিতা-মোঃ ইলিয়াছ উদ্দিন, মাতা-মোছাঃ রাশেদা খাতুন, সাং-চকনা পাড়া, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ৪০ টি ভারতীয় মদের বোতল উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়াল মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদের বোতলসহ গ্রেফতার এক

লিংক কপি হয়েছে!