বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিবিধ

বাকৃবি ছাত্রদলের আহবায়ককে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনয়ন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০১:৩৭ এএম
কপি হয়েছে!

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মোঃ আতিকুর রহমানকে ময়মনসিংহ দক্ষিণ জেলা এবং নেত্রকোনা জেলার অধীনস্থ ছাত্রদলের ইউনিট সমূহের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনয়ন করা হয়েছে।

পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় তারুণ্য নির্ভর,মেধা ভিত্তিক, যোগ্য,পরিশ্রমী এবং পরীক্ষিত নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের অধীনস্থ মুক্তাগাছা সরকারি শহীদ স্মৃতি কলেজ এবং নেত্রকোনা জেলার অধীনস্থ নেত্রকোনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল পরিচালনার জন্য তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনয়ন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে গঠিত ময়মনসিংহ দক্ষিণ জেলার দায়িত্বপ্রাপ্ত টিমের প্রধান শাকির আহমেদ, সহসভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, টিমের সদস্য ওমর সানি, যুগ্ম সাধারণ সম্পাদক,ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, রিসালাত ইসলাম সজীব,যুগ্ন সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং মোঃ আজিজুল হাকিম আজিজ, সভাপতি ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল, মোঃ রাকিব হোসেন,সাধারণ সম্পাদক ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল, কৃষিবিদ মোঃ আতিকুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনয়ন করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যায় নির্বাচন পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম কে প্রিজাইডিং অফিসার হিসেবে মনোনয়ন করা হয়েছে ।

আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেত্রকোনা জেলার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিম ১৫ এর টিম প্রধান হাসান আল আরিফ, সহসভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ , টিমের সদস্য মোঃ বিপ্লব সিকদার,যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, এস এম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর নির্দেশক্রমে কৃষিবিদ মোঃ আতিকুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনয়ন করা হয়েছে।
সেখানে কমিশনার হিসেবে আরো দায়িত্বপ্রাপ্ত হন কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, সদস্য সচিব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং কৃষিবিদ আশরাফুজ্জামান আজমির সদস্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

এ বিষয়ে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কৃষিবিদ মোঃ আতিকুর রহমান বলেন,
অর্পিত দায়িত্ব আমানত স্বরূপ।
এই আস্থার প্রতি সম্মান জানিয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি দায়িত্ব পালনের সর্বোচ্চ সততা,নিষ্ঠা ও পরিপূর্ণ আন্তরিকতা এবং নিরপেক্ষতা প্রদর্শন করব।
একই সাথে এই দায়িত্ব সফলভাবে পালন করতে তিনি সকলের নিকট সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।