২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ত্রিশালে ট্রাকচাপায় নিহত মায়ের অলৌকিকভাবে জন্ম নেওয়া শিশুর পরিবারের পাশে তারেক রহমান

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

 

২০২২ সালের ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় প্রাণ হারান এক গর্ভবতী মা। দুর্ঘটনার পর অলৌকিকভাবে জন্ম নেয় তার গর্ভের সন্তানটি।

এই করুণ ঘটনার পর থেকে শিশুটির পরিবারকে নিয়মিত সহায়তা দিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

তারই ধারাবাহিকতায়, প্রতিমাসের মতো এবারও নি’হ’তে’র পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী পাঠানো হয়। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) তারেক রহমানের পক্ষ থেকে এসব সামগ্রী প্রতিমাসে পৌঁছে দেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন।

শিশুটির পরিবার জানায়, শুরু থেকেই নিয়মিতভাবে প্রয়োজনীয় সহায়তা পেয়ে আসছেন তারা। তারেক রহমানের এই মানবিক উদ্যোগকে তারা কৃতজ্ঞচিত্তে স্বাগত জানিয়েছেন।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ত্রিশালে ট্রাকচাপায় নিহত মায়ের অলৌকিকভাবে জন্ম নেওয়া শিশুর পরিবারের পাশে তারেক রহমান

লিংক কপি হয়েছে!