২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কুশমাইলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর ২০২৫

 

বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নে লিফলেট করেন।

উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক এর দিক নির্দেশনায়, সাবেক উপজেলা যুবদলের সহ সভাপতি ও কুশমাইল বিএনপির নেতা শহিদুল ইসলাম শহিদ ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে দলীয় নেতা কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণ কালে পথ সভায় শহিদুল ইসলাম শহিদ ধানের শীষের ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, জুলুম নির্যাতন ও রাতের ভোটের দিন শেষ এখন আমরা মুক্ত।

আগামী সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দলের দুঃসময়ের তৃণমূল ত্যাগী নেতারা ঐক্যবদ্ধ। ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে এ দেশের সাধারণ মানুষ তাদের ভোটের অধিকার ও মৌলিক অধিকার ফিরে পাবে। তাই ৩১ দফা বাস্তবায়নে আমাদের সবাইকে গুরুত্ব দিতে হবে।

লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য সুরুজ, ইউপি সদস্য আলমাছ উদ্দিন।

 

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১২ অক্টোবর ২০২৫

কুশমাইলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

লিংক কপি হয়েছে!