২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

৩১ দফা বাস্তবায়নে কুশমাইল বিএনপি’র গণমিছিল, লিফলেট বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

 

 

‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ এই স্লোগানকে সামনে রেখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নে আয়োজিত হয়েছে বিশাল গণমিছিল ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি। মঙ্গলবার বিকালে কুশমাইল বরুকা বাজার থেকে শুরু হয়ে গণমিছিলটি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে গিয়ে লিফলেট বিতরণ করেন। এতে কুশমাইল ইউনিয়ন থেকে কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিল শেষে হাটবাজার, দোকানপাট ও জনবহুল এলাকায় সাধারণ জনগণের মাঝে ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ফুলবাড়ীয়া উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও কুশমাইল ইউনিয়ন বিএনপির নেতা শহিদুল ইসলাম শহিদ।

এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক শহিদুল হক রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য সুরুজ, ইউপি সদস্য আলমাছ উদ্দিন,শওকত হোসেন,জালাল উদ্দিন, এনামুল হক, খাইরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ আয়োজনের মধ্যদিয়ে উপজেলার কুশমাইল ইউনিয়নে আবারো বিএনপি’র রাজনীতি সচল ও সংঘবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় নেতারা। আগামী দিনে ৩১ দফা দাবিকে ঘিরে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান আয়োজকরা।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

৩১ দফা বাস্তবায়নে কুশমাইল বিএনপি’র গণমিছিল, লিফলেট বিতরণ

লিংক কপি হয়েছে!