বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
বিবিধ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের সবাই ফেল; পাসের হার ৫১.৫৪ শতাংশ 

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পিএম
কপি হয়েছে!

সারাদেশের সাথে একযোগে গতকাল  (১৬ অক্টোবর) ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অন্তর্গত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ। ছাত্র পাশের হার ৪৬ দশমিক ৮৩ এবং ছাত্রী পাশের হার ৫৫ দশমিক ৭০ শতাংশ।

 

এ বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় মোট ৭৫ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৬০৭ জন এবং ছাত্রী ৪০ হাজার ২৪৮ জন। মোট পাশকৃত ৩৯ হাজার ৯৬ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১৬ হাজার ৬৭৬ জন ছাত্র এবং ২২ হাজার ৪২০ জন ছাত্রী পরীক্ষায় কৃতকার্য হয়েছে। ময়মনসিংহ শিক্ষাবোর্ডের আওতায় এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে সর্বমোট ২ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থী; যার মধ্যে ছাত্র ১ হাজার ১১৭ জন এবং ছাত্রী ১ হাজার ৫৬৭ জন। ময়মনসিংহ শিক্ষাবোর্ডের মোট ১০৬টি কেন্দ্রের ৩০৬টি প্রতিষ্ঠানে এবছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

এবছর এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ড থেকে বিজ্ঞান শাখায় পাশের হার ৭৬ দশমিক ৯০ শতাংশ, মানবিক শাখায় ৪৫ দশমিক ৬৪ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা শাখায় পাশের হার ৪১ দশমিক ১২ শতাংশ। শিক্ষাবোর্ডের আওতায় জেলাভিত্তিক ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ জেলায় পাশের হার ৫৫ দশমিক ৪৬ শতাংশ, শেরপুর জেলায় ৪৮ দশমিক ৬৯ শতাংশ, জামালপুর জেলায় ৪৭ দশমিক ৪১ শতাংশ এবং নেত্রকোনা জেলায় ৪৭ দশমিক ৩৯ শতাংশ। ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবছর শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৩টি এবং শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি।

 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ থেকে পাওয়া সূত্র অনুযায়ী এসব তথ্য পাওয়া যায়।