বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
বিবিধ

বিএনপির স্থায়ী কমিটিরি সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনকে এমপি হিসেবে দেখতে চায় ময়মনসিংহে সদরবাসীর

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:৫৪ পিএম
কপি হয়েছে!

 

এ উপলক্ষ্যে ২০ অক্টোবর সোমবার বিকেলে ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ বাজারে এক শোভাযাত্রার আয়োজন করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

এ কর্মসূচীর অংশ হিসেবে সোমবার বিকেলে ময়মনসিংহ নগরের পশ্চিম বাজার কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শম্ভুগঞ্জ মেইন বাজার প্রদক্ষিণ করে শম্ভূগঞ্জ বাসস্টেশন ঘুরে আবার কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরার অংশ হিসেবে এবং অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনকে ১৪৮ ময়মনসিংহ-৪ (সদর) আসনের এমপি হিসেবে দেখতে চেয়ে শম্ভুগঞ্জ বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে।

আলোচ্য কর্মসূচিটি পরিচালনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আহমেদ। কর্মসূচির অংশ হিসেবে তারা শম্ভুগঞ্জ বাজারের বিভিন্ন দোকান, চা-স্টল, অটোরিকশা ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন।

 

লিফলেট বিতরণের পূর্বে আয়োজিত আলোচনা সভায় তোফাজ্জল হোসেন আহমেদ বলেন, “আমরা ময়মনসিংহ সদরে একজন যোগ্য ও জনপ্রিয় প্রার্থী চাই। অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন দলের একজন নিবেদিতপ্রাণ নেতা, আমরা তাঁকে সদরের এমপি হিসেবে দেখতে চাই। তবে দল যাকে মনোনয়ন দেবে, আমরা তাঁর পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।