অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে তরুণ লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল-এর নতুন বই “গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)” প্রকাশিত হয়েছে। এটি একটি ইসলামিক শিশুকিশোর গল্পগ্রন্থ, যেখানে শিশুদের জন্য নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক গল্প তুলে ধরা হয়েছে।
বইটিতে লেখকের দেশের প্রথম সারির বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত মোট ১৩টি নির্বাচিত গল্প স্থান পেয়েছে। গ্রন্থটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী বাইজিদ আহমেদ।
প্রকাশক জানিয়েছেন, বইটির মলাট মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। বইমেলায় বইটি প্রকাশনীর ৫৬৫-৫৬৯ নম্বর স্টলে পাওয়া যাবে।
গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.) বইটি লেখকের ১৭তম বই। শাম্মী তুলতুল বলেন, “ইদানীং ইসলামকে অনেকেই বিকৃতভাবে উপস্থাপন করছে। তাই লেখকদের উচিত তাঁদের লেখনীর মাধ্যমে ইসলামের সঠিক শিক্ষা আরও বেশি করে ছড়িয়ে দেওয়া। বিশেষ করে শিশু বয়সেই শিশুদের এসব জানা অত্যন্ত প্রয়োজন।” নতুন বই প্রসঙ্গে তিনি আরও বলেন, “‘গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)’ শুধু একটি গল্পগ্রন্থ নয়; এটি শিশুদের নৈতিক শিক্ষা, ধর্মীয় চেতনা ও মানবিক মূল্যবোধ গঠনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।”
লেখালেখির পাশাপাশি শাম্মী তুলতুল নিয়মিত সংবাদ পাঠ ও আবৃত্তি করেন। ইতোমধ্যে তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে চোরাবালির বাসিন্দা, গণিত মামার চামচ রহস্য, ভূত যখন বিজ্ঞানী, নান্টু ঝান্টুর বক্স রহস্য, একজন কুদ্দুস ও কবি নজরুল পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।
