● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
নতুন বই

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের প্রথম বই ‘শখের সমাধি’

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৪:০১ পিএম
কপি হয়েছে!

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের প্রথম বই ‘শখের সমাধি’। বইটি প্রকাশ করেছে বাবুই প্রকাশনী এবং বইটির প্রচ্ছদ করেছেন মোর্শেদ আলম হৃদয়।

প্রকাশক জানান, মেলা প্রাঙ্গণে প্রকাশনীর ৬৩১ ও ৬৩২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনলাইন বুকশপ ই-বই বিতান থেকেও সংগ্রহ করা যাবে। বইটির প্রচ্ছদমূল্য ২৭০ টাকা।

বইটির মূল উপজীব্য হলো আমাদের যাপিত জীবনের চারপাশে ছড়িয়ে থাকা আটপৌরে বাস্তবতা ও মানবমনের অনুভূতি। লেখিকা জাহানারা মতিন বলেন, অভিযোগ বা আবেগ দিয়ে নয়, বরং পারস্পরিক দায়িত্ববোধ ও মূল্যবোধের মাধ্যমেই আমাদের সচেতনতা তৈরি হওয়া উচিত। ব্যক্তিগত স্বার্থের চেয়ে অপরাধবোধ থেকে যেন এই সচেতনতার জন্ম হয়, সেটাই সভ্য সমাজের ব্রত হওয়া প্রয়োজন।

লেখিকা জাহানারা মতিনের জন্ম চট্টগ্রামের একটি শিক্ষিত পরিবারে এবং বাবার সরকারি চাকরির সুবাদে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে বেড়ে উঠেছেন। তাঁর সেই বৈচিত্র্যময় জীবনের অভিজ্ঞতা ও সমাজভাবনা এই বইয়ের পাতায় পাতায় প্রতিফলিত হয়েছে।

শুভ্র/