২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বহিস্কার

নজরুল ইসলাম জুয়েল
নজরুল ইসলাম জুয়েল
প্রকাশিত: বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হকের মালিকানাধীন মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনে ৫ ০ হাজার লিটার পেট্টোল তেল গায়েবের ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হককে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে হাফেজ আজিজুল হককে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল/২৬) ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনি’র নেতৃত্বে হাফেজ আজিজুর হক মালিকানাধীন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়ায় অবস্থিত মের্সাস সোয়াদ ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বহিস্কার

লিংক কপি হয়েছে!