● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
বিবিধ

নেত্রকোনা রুটে বিআরটিসি বন্ধে অপচেষ্টার অভিযোগ ম্যানেজার এনামুল হকের

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম
কপি হয়েছে!

 

নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে বিআরটিসি বাস পরিচালনা নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত মানববন্ধনের প্রেক্ষিতে ওঠা অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন বিআরটিসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআরটিসি বাসের ম্যানেজার এনামুল হক অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে নেত্রকোনা রুটে বিআরটিসি বাস চলাচল বন্ধ করার চেষ্টা করছে। তিনি বলেন, কিছুদিন আগে বাস চলাচল বন্ধ না করায় এক চালককে মারধর করা হয় এবং কয়েকটি বাসের চাবি জোরপূর্বক নিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। এরপরও সরকারি পরিবহন হিসেবে বিআরটিসি নিয়মিত সেবা চালু রেখেছে।

তিনি আরও বলেন, “এই পরিস্থিতিতে একটি মহল আমাকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ ছড়াচ্ছে। বাস্তবে যেসব অভিযোগ তোলা হয়েছে, তার অধিকাংশই ভিত্তিহীন।”

সেবার মান নিয়ে সমালোচনার জবাবে এনামুল হক জানান, বিআরটিসি সবসময় যাত্রীবান্ধব সেবা দিতে সচেষ্ট। শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর রয়েছে এবং যাত্রীদের যেকোনো অভিযোগ গুরুত্বের সাথে বিবেচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, “বর্তমানে নতুন বাস না পাওয়ায় পুরাতন বাস দিয়েই সেবা দিতে হচ্ছে। তবুও আমরা চেষ্টা করছি কম খরচে নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন সেবা নিশ্চিত করতে।”

বিআরটিসি সাধারণ মানুষের পরিবহন উল্লেখ করে তিনি বলেন, “কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে এই সেবা যেন ব্যাহত না হয়, সে জন্য সাধারণ যাত্রী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নাগড়া এলাকায় বিআরটিসি বাসের সেবার মান উন্নয়ন ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।