বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিবিধ

পবিত্র ঈদুল আজহায় শ্রীপুর উপজেলা বাসীকে শুভেচ্ছা জানালেন হাজী আমিনুল ইসলাম

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১০:১১ পিএম
কপি হয়েছে!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আমিনুল ইসলাম।

ঈদকে সামনে রেখে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম শিক্ষা বহন করে। এই ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, মানবতা ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করে। আমি গাজীপুর ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।”

তিনি বলেন, “বর্তমান সময়ে সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি। ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই ঈদের প্রকৃত শিক্ষা। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসা।”

হাজী আমিনুল ইসলাম আরও বলেন, “গাজীপুর ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, সন্ত্রাস ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার চেষ্টা করছি। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই।”

তিনি বিশেষভাবে কুরবানীর পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ঈদের সময় কুরবানীর পশুর বর্জ্য যথাযথভাবে পরিষ্কার না করলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই কুরবানীর পর নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, দ্রুত পরিষ্কার করা এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “নিজ নিজ বাড়ি, রাস্তা-ঘাট ও আশপাশ পরিষ্কার রাখলে যেমন পরিবেশ সুন্দর থাকবে, তেমনি জনস্বাস্থ্যও সুরক্ষিত থাকবে। একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ে তুলতে স্থানীয় জনপ্রতিনিধি, যুবসমাজ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।”

ঈদকে কেন্দ্র করে সকল ধরনের হানাহানি, বিশৃঙ্খলা ও অপচয় থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে ঈদের আনন্দ উদযাপন করতে হবে। সবাই মিলে একটি সুন্দর, মানবিক ও উন্নত সমাজ গঠনে কাজ করলেই গাজীপুর ইউনিয়ন আরও এগিয়ে যাবে।”