বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিবিধ

কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম
কপি হয়েছে!

 

কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজে বর্ণিল আয়োজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ। আজ বুধবার সকা‌লে কলেজ প্রাঙ্গনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো.
জালাল উদ্দিন।
কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, ক‌টিয়াদী পৌর বিএনপির সভাপতি মো. আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক মো. সাজেদুল রহমান সজল, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ।

প্রধান অতিথি অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন এম‌পি তার বক্ত‌ব্যের শুরু‌তেই ক‌লে‌জের প্রতিষ্ঠাতা
অধ‌্যক্ষ মোজাফ্‌ফর উদ্দিন আহমদকে শ্রদ্ধার সাথে স্মরণ ক‌রেন । এরপর নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ‌তি‌নি বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার সময় এখন । তি‌নি শিক্ষার্থীদের সময়ানুবর্তী, মনোযোগী, মাতা-‌পিতার প্রতি দা‌য়িত্বশীল ও অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আর আয়োজন শেষ হয় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ।