বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
নতুন বই

বইমেলায় সোহেল বীরের নতুন বই ‘খোকন তুমি মানুষ হবে’

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ মার্চ ২০২২, ০৯:৫৪ পিএম
কপি হয়েছে!

এবারের বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে কবি ও গল্পকার সোহেল বীরের নতুন বই- খোকন তুমি মানুষ হবে। বইটি প্রকাশ করেছে ঢাকার প্রকাশনী শিশু গ্রন্থকুটির। প্রচ্ছদ করেছেন শিল্পী মামুন হোসাইন ও অলংকরণ করেছেন নয়ন কুমার অধিকারী। বইটির মুদ্রিত মূল্য মাত্র ১৫০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে ঢাকার একুশে বইমেলার শিশু চত্বরে ‘শিশু গ্রন্থকুটির’ প্রকাশনীর ১৮৮-১৮৯ নং স্টলে।

খোকন তুমি মানুষ হবে সোহেল বীরের দ্বিতীয় ছড়া-কবিতাগ্রন্থ।  ‘ভালোবাসি থই থই খাল-বিল-নদী/সাদা মেঘ অজানায় ছোটে নিরবধি, ভালোবাসি নীলাকাশ, ভালোবাসি ঘুড়ি/ইচ্ছেরা ঐ দূরে করে ওড়াউড়ি- এরকম ভালোলাগা কিশোর কবিতাসহ মোট ২০টি ছড়া-কবিতা দিয়ে সাজানো হয়েছে ‘খোকন তুমি মানুষ হবে’ বইটি। চাররঙা প্রচ্ছদ আর অলংকরণে ভরপুর মোট ২০টি ছড়া-কবিতা দিয়ে প্রকাশিত নতুন এই বইয়ে আছে মা, বাবা, মাটি আর প্রকৃতির গন্ধ; আছে স্বাধীনতার কথা। তার লেখাতে মূর্ত হয়ে উঠেছে প্রিয় ছেলেবেলা। নানা রঙে, নানা ঢঙে উপস্থাপিত প্রতিটি লেখাই সুখপাঠ্য।

নতুন বই সম্পর্কে লেখক বলেন, ‘বর্তমান সময়ে শিশু-কিশোররা বই পড়া রেখে বিভিন্ন গেম ও ইলেক্ট্রিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে পড়ছে। ইচ্ছেমতো ফড়িঙের সাথে দস্যিপনায় মেতে ওঠা কিংবা বিকেল বেলা মাঠে গিয়ে খেলার সাথিদের সাথে ঘুড়ি ওড়ানোর সেই দৃশ্য গ্রিলবন্দী নাগরিক জীবনে দেখা যায় না বললেই চলে। আমরা জানি, ভালো বই-ই পারে সবার মাঝে আলো ছড়াতে। প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে বইয়ের কোনো বিকল্প নেই। মজার মজার ছড়া-কবিতার মাধ্যমে সে-বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। বইটি ছোটো-বড়ো সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’