বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
নতুন বই

পারভেজ হুসেন তালুকদারের ছড়ার ঝলক

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ১০:২৫ পিএম
কপি হয়েছে!

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে পারভেজ হুসেন তালুকদারের ছড়াগ্রন্থ ছড়ার ঝলক। ছাদির হুসাইনের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছেন কবিনগর বার্তা। বইটির মলাট মূল‍্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

অভিনেতা ও লেখক এবিএম সোহেল রশিদের ভূমিকায় ছড়ার বইটিতে রয়েছে ২৪টি শিশু কিশোর উপযোগী ছড়া। অসাধারণ নিপুণতায় রচিত ছড়াগুলো শিশু কিশোরদের যেমন ভাসিয়ে নিয়ে যাবে কল্পনার দেশে ঠিক তেমনি দেবে অত্যন্ত সাবলীল শিক্ষা।

পারভেজ হুসেন তালুকদার নিয়মিত দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক, মাসিক পত্র পত্রিকা ও ম‍্যাগাজিনে লেখালেখি করেন। মাধ্যমিক পড়ুয়া পারভেজের জন্ম ২০০৫ সালের ২৩শে আগস্ট সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জটিচর গ্রামে।