২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বইমেলায় আশরাফ আলী চারু’র ‘বসন্ত ছোঁয়নি মন’

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ মার্চ ২০২২

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে আশরাফ আলী চারু’র রোমান্টিক উপন্যাস ‘বসন্ত ছোঁয়নি মন’। কামরুল আলমের প্রচ্ছদে মাহির প্রকাশন থেকে বইটি প্রকাশ করেছেন মিনা পারভীন। বইটির পরিবেশক পাপড়ি প্রকাশ।

উপন্যাসটিতে যাপিত জীবনের সুখ দুঃখ, সামাজিক আনুষাঙ্গিক বিষয়, শেরপুর জেলার ঐতিহাসিক স্থান বিশেষের আলোচনা ও দুটি জীবনে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা উঠে এসেছে।

উপন্যাসটি পাঠকের সুখপাঠ্য হবে বলে আশাবাদী প্রকাশক মিনা পারভীন।

আশরাফ আলী চারু পেশায় একজন শিক্ষক এবং নিয়মিত স্থানীয় ও জাতীয় দৈনিকে লেখালেখি করেন। এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হয়েছে তার লেখা ‘অচিনপুরের গল্পের ঝুলি’ নামে একটি শিশুতোষ বই। এছাড়া ‘স্বপ্ন বিলাসী’ নামে একটি যৌথ গ্রন্থ সম্পাদনাও করেছেন তিনি।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১৬ মার্চ ২০২২

বইমেলায় আশরাফ আলী চারু’র ‘বসন্ত ছোঁয়নি মন’

লিংক কপি হয়েছে!