বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
বিবিধ

বিভিন্ন বিভাগে জনবল নিচ্ছে রেডিও টুডে

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ জুন ২০২২, ০৮:৫০ পিএম
কপি হয়েছে!

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের প্রথম বেসরকারি এফএম রেডিও স্টেশন রেডিও টুডে। সংবাদ, অনুষ্ঠান, ডিজিটাল (অডিও ভিজ্যুয়াল প্রোডাকশন, গ্রাফিক্স, প্রমোটিং এবং ডিজিটাল সেলস) সহ বিভিন্ন বিভাগে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৩ জুনের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান : রেডিও টুডে এফএম ৮৯.৬

কর্মস্থল : বনানী, ঢাকা

বেতন : আলোচনা সাপেক্ষে

আবেদনের যোগ্যতা : সংবাদ বিভাগের জন্য যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে। তবে অনুষ্ঠান বিভাগের রেডিও জকি (আরজে) হওয়ার জন্য প্রার্থীদের ক্ষেত্রে সরকারি/বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

অন্যান্য দক্ষতা-

→ তরুণ ও প্রতিভাবান হতে হবে।

→ প্রার্থীর মোবাইল জার্নালিজম সম্পর্কে ধারণা থাকতে হবে।

→ প্রার্থীকে শুদ্ধ উচ্চারণের পাশাপাশি যেকোন বিষয়ে স্ক্রিপ্ট লেখা ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদের দক্ষতা থাকতে হবে।

→ অডিও ও ভিডিও সম্পাদনা জানেন, ফিচার লিখতে পারেন এমন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

→ প্রার্থীকে টিমওয়ার্কে আগ্রহী হতে হবে।

আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ই-মেইল : apply.rtd@gmail.com

আবেদনের শেষ তারিখ : ১৩ জুন, ২০২২