শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ফরিদপুরের ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ জুন ২০২২, ০৬:১১ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরে নানা কর্মসুচিতে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ অফিসে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান  করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে সম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবর্তিত এই ছয় দফা বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে কাজ করেছিল এরই ফলশ্রুতিতে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয় এবং আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ পাই।

অনুষ্ঠানে বাংলাদেশ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।