বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
সাহিত্য

মাস্টার – বিলাস কুমার সরকার

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ মার্চ ২০২৩, ০১:০৪ পিএম
কপি হয়েছে!

মাস্টার
বিলাস কুমার সরকার

আমি মাস্টার, ওহে মাননীয় সরকার
আমি মাস্টার, আমার টাকার নেই দরকার।
আমার কাছে পড়ে কতজন হল মন্ত্রী, ডাক্তার।
আমি সেই হতভাগা মাস্টার।

সন্মানের কলা খেয়ে বেঁচে আছি,
ঘরে অভাব আমার নিত্য বেশি।
সন্তানের মুখে তাকা হয় ভার
কারণ আমি স্কুল মাস্টার।
আমার টাকার কি দরকার!

সারাদিন কথা বলি, পাগলের বেশে চলি
চাকরি করেও ভাবি,
আমার কিছু করা দরকার।
হে ঈশ্বর, কারণ আমি মাস্টার।

অর্নাস, মাস্টার্স করে আমি
বারো হাজার পাঁচশত টাকার চেয়ে হয়নি দামি।
বাসাভাড়া, গ্যাসবিল, পানিবিল ও
বিদ্যুৎ বিল সবকিছু দিয়ে মানি ব্যাগে
শূন্যতা নিয়ে চলছে জীবন আমার।
কারণ আমি মাস্টার।

মাননীয় সরকার
পেট যদি পিঠে ঠেকে
তখন মানুষের বুলি ফোটে
ভাবেনা তখন কি হবে তার?
কারণ প্রত্যেক মানুষের ভালোভাবে বেঁচে
থাকার আছে অধিকার।
হে দয়াল, আমি হতভাগা মাস্টার।

আমি তো চাইনা পাঁচতলা বাড়ি,
দামি এসি গাড়ি,
চাইনা সোনায় মুড়ানো সিংহাসন
তবে কেন এত অনিহা, কি তার কারণ?

হাসি ছিল, সুখ ছিল, সব ছিল মোর।
সার্টিফিকেট দিয়ে চাকুরী দিয়ে
এখন গুনতে হবে দুখের প্রহর।
কারণ আমি মাস্টার, আমি মাস্টার।

সাত-আট শত মাইল দূরে এসে
চাকরি করি, শনিরদৃষ্টি লেগে আছে
কখন যেন গলায় পড়বে দড়ি।
কারণ আমি মাস্টার, আমি মাস্টার।