বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
সাহিত্য

কাব্য সাহিত্যে সম্মাননা পেলেন সালমা জাহান সনিয়া

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৬ পিএম
কপি হয়েছে!

তরুণ কবি সালমা জাহান সনিয়া কাব্য সাহিত্যে শাহীনা রব স্মৃতি পদক ২০২৩ লাভ করেছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজনকবৃন্দ এই পুরষ্কার প্রদান করেন।

গল্পের হাত ধরে হাঁটতে হাঁটতে একদিন হুট করেই কবিতায় চলে আসা। মানুষ সহজে কবিতা ছেড়ে গল্পে যেতে পারে। কিন্তু হুট করেই কবিতায় আসতে পারে না। হঠাৎ কবিতায় এসে এখন কবিতাই সনিয়ার সব। বাকি জীবন কবিতার হাত ধরে হেঁটে যেতে চাওয়ার প্রবল ইচ্ছে মনে পুষে আছেন। সালমা জাহান সনিয়ার প্রকাশিত কাব্যগ্রন্থ সমূহ, ‘নোনাজলে চাঁদের হাসি ‘ ‘সভ্যতার শেষ স্টেশন’, ‘এক রাতের পাণ্ডুলিপি’। আগামী বইমেলায় প্রকাশের অপেক্ষায় রয়েছে ‘অলক্ষ্যে তুমি চোখের কাজল’।

সংবাদপত্র বিনির্মাণে দেশগ্রাম এবং শাহীনা রব স্মৃতি পদক ২০২৩ প্রদান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান ও শাহীনা রব স্মৃতি পদকের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল মাহ্দী।

সালমা জাহান সনিয়া ছাড়াও শাহীনা রব স্মৃতি পদক লাভ করেন- হাবিবাহ নাসরীন, ড. ইয়াহ্ইয়া মান্নান, তানজিদ শুভ্র, রাইদা ইসলাম, রাকিবুল এহসান মিনার, অধ্যাপক ডা: মো. আমিনুল কাদের মির্জা।

/শুভ্র