বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
সাহিত্য

জাগ্রত আছিম গ্রন্থাগার পরিদর্শনে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তাগণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০৮:০৫ পিএম
কপি হয়েছে!

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জাগ্রত আছিম গ্রন্থাগার পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা জনাব রেজাউল হক এবং মোঃ খলিলুর রহমান।

গ্রন্থাগারের পাঠক সেবা কার্যক্রম ও বইয়ের সংগ্রহ সহ সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি গ্রন্থাগার পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন তারা।

এসময় জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান রিয়াদ, সহ-সভাপতি এবিএম জাকির হাসান কাউসার, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান সহ গ্রন্থাগারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জাগ্রত আছিম গ্রন্থাগার পরিদর্শন করার জন্য গ্রন্থাগার পরিচালনা কমিটির পক্ষ থেকে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় গ্রন্থাগার পরিচালনা কমিটি।