● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
নতুন বই

বাজারে এলো অধ্যাপক কামালউদ্দীনের তিনটি বই

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৩, ০৫:১২ পিএম
কপি হয়েছে!

তানভীর আনজুম, জবি প্রতিনিধি: আবার বাজারে এলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের তরুণ বয়সে লেখা তিনটি বই। ছাত্র অবস্থায় লেখা তিনটি বই পুনঃমুদ্রণ করেছে বিশ্বসাহিত্য ভবন প্রকাশনী সংস্থা।

বৃহস্পতিবার (১৫ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ট্রেজারারের কার্যালয়ে প্রকাশনী সংস্থাটির প্রকাশক তোফাজ্জল হোসেন লেখকের কাছে বইগুলো তুলে দেন। লেখক অধ্যাপক কামালউদ্দীন আহমদ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্য হিসেবে রুটিন দায়িত্বে আছেন।

জীবনীগ্রন্থ-ধর্মী এই বই তিনটি হচ্ছে মাদাম কুরি, উইনস্টন চার্চিল, ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট। এসব বই প্রকাশনী সংস্থাটির ৩৮/৪ বাংলা বাজার বিক্রয় কেন্দ্রসহ অনলাইনে বই বিক্রির সকল ওয়েবসাইটেও পাওয়া যাবে। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং ভারপ্রাপ্ত উপাচার্য (রুটিন দায়িত্ব) কামালউদ্দীন আহমদ বলেন, কোন মহৎ ব্যক্তির জীবনী পাঠ অনেকাংশে একজন পাঠককে অনুপ্রাণিত করে। মাদাম কুরি, উইনস্টন চার্চিল এবং ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের দর্শন বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই জীবনীগ্রন্থটি লেখা।