● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
নতুন বই

বইমেলায় মোহাম্মদ অংকন’র নতুন চার বই

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১২ পিএম
কপি হয়েছে!

তানজিদ শুভ্র: শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক মোহাম্মদ অংকন’র চারটি নতুন বই। মেলার প্রথম দিন থেকে বইগুলো প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে।

কাব্যগ্রন্থ ‘ভালোবেসে দুঃখ ছুঁয়েছি’ প্রকাশ করেছে লেখাচিত্র প্রকাশনী। বইটির মলাটমূল্য ২২০ টাকা। মেলায় ৫৫৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। একই স্টলে পাওয়া যাচ্ছে লেখকের নতুন কিশোর গোয়েন্দা উপন্যাস ‘গুল্টু গোয়েন্দা’। রৌদ্রছায়া প্রকাশনী থেকে প্রকাশিত বইটির অলংকরণ করেছেন শাহ্ আলম। বইটির মলাটমূল্য ২৫০ টাকা।

এ.এইচ প্রকাশনী থেকে বের হয়েছে শিশুতোষ গল্পগ্রন্থ ‘গুল্টু ও ছোটাভূত’ বইটির অলংকরণ করেছেন প্রীতিলতা চক্রবর্তী। ১৫০ টাকা মলাটমূল্যের বইটি পাওয়া যাচ্ছে ১৪৫ নম্বর স্টলে।

মোহাম্মদ অংকন এবারের বইমেলায়  মুক্তিযুদ্ধভিত্তিক শিশু-কিশোর গল্পের বই এনেছেন। শব্দকথা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তার ‘চার কিশোরের অভিযান’ বইটি। বইটির মলাটমূল্য ২০০ টাকা। মেলায় ৪০৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

‘চার কিশোরের অভিযান’ বইটির প্রচ্ছদ করেছেন দেবাশীষ আচার্য্য। বাকি তিনটি বইয়ের প্রচ্ছদ এঁকেছেন শফিক মামুন।

এছাড়াও ‘অ্যা কমপ্লিট রুটিন অব অ্যা চাইল্ড’ শিরোনামে বাংলা ও ইংরেজিতে লেখা বই দুটো লেখাচিত্র প্রকাশনী থেকে দ্বিতীয় মুদ্রণে বের হয়েছে। বই দুটি ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র স্টলে পাওয়া যাচ্ছে।

নতুন বই প্রকাশের প্রসঙ্গে মোহাম্মদ অংকন জানান, ‘প্রতি বইমেলায় আমার একাধিক বই প্রকাশ হয়। সেই ধারাবাহিকতা এবারও বজায় আছে। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র পাঠকের ভালোবাসা ও সমর্থন পাওয়ার কারণে। পাঠকমহল আমার নতুন বইগুলো বরাবরের মতো সাদরে গ্রহণ করবে বলে প্রত্যাশা করছি। সেইসাথে আমার বইয়ের প্রকাশকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমার প্রতি ভরসা রেখেছেন।’

উল্লেখ যে এবারের বইমেলার নতুন ৪টি বইসহ মোহাম্মদ অংকন’র প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়ালো ২১।

মোহাম্মদ অংকনের জন্ম ও বেড়ে উঠা নাটোরের চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে স্নাতক সম্পন্ন করে একই বিষয়ে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণিতে পড়াশোনা করছেন। বর্তমানে বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র কম্পিউটার বিভাগে কর্মরত আছেন।

‘পাপড়ি-করামত আলী পাণ্ডুলিপি পুরস্কার-২০১৯’, ‘লিখিয়ে পাণ্ডুলিপি পুরস্কার-২০২০’, ‘প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার-২০২২’ সহ নানা পুরস্কার ও সম্মাননা রয়েছে লেখকের ঝুলিতে।