বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
নতুন বই

ময়মনসিংহে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২২, ০৪:৩৭ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহে শুরু হয়েছে চারদিন ব্যাপী মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলার। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন শ্রাবন প্রকাশনীর স্বত্ত্বাধিকারী রবিন আহসান, লেখক কাব্য সুমী সরকার, সাদিয়া জামান, বিটিভি তালিকাভুক্ত রবীন্দ্র সংগীত শিল্পী মাহাফুজুর রহমান বাবু সহ সাহিত্যিক ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে তুলে ধরতেই দেশব্যাপী এই বইমেলার উদ্যােগ নেওয়া হয়েছে৷ চারদিন চলবে এই ভ্রাম্যমান বইবেলা। ময়মনসিংহে বিভিন্ন জায়গায় বইগাড়ি নিয়ে ঘুরে ঘুরে পাঠকদের হাতে তুলে দিবে। এতে করে সকলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে, সেই সাথে বই পড়ার আগ্রহ গড়ে উঠবে। আগামী ২৭ মে শেষ হবে এই বইমেলা।