বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিবিধ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২২, ১০:০২ পিএম
কপি হয়েছে!

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক অসিত কুমারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
রং বেরঙের বেলুন, বাঁশি ও ঢাক ঢোল পিটিয়ে শোভাযাত্রায় জেলা ও পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সংস্কৃতিকর্মি, স্কুল কলেজের শিক্ষার্থীগণ ও সাধারণ মানুষ অংশ নেন।
এদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জে তিনদিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করেছে জেলা ও উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বিকেল ৪টায় পদ্মা সেতুর উপর ডকুমেন্টরী প্রদর্শনী, সোয়া ৪টায় পৌর পার্কে পদ্মা সেতুর থিম সং পরিবেশনা, সাড়ে ৪টায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে আনন্দ উৎসব, সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহনে কনসার্ট, রাত ৯টায় লেজার লাইট শো ও আতশবাজির আয়োজন করা হয়।
আগামীকাল ২৬ জুন বিকেল ৩টায় পৌর পার্কে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে আনন্দ উৎসব ও সন্ধ্যা ৭টায় কন্ঠশিল্পী ক্লোজআপ ওয়ান তারকা রাজীব ও চ্যানের আই তারকা ইমরানের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হবে।
আগামী ২৭ জুন পৌর পার্কে উপজেলার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৮ টায় যাত্রাপালা ‘রূপবান’ প্রদর্শিত হবে।
এছাড়া মুকসুদপুর, কাশিয়ানি, টুঙ্গিাপাড়া, কোটালীপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।