বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিবিধ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের ত্রাণ বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২২, ১০:৩৫ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ এর আহ্বায়ক নওশেল আহম্মেদ অনি’র নেতৃত্বে স্বপ্নের পদ্মা সেতু উদ্ভোধন উপলক্ষে প্রায় ২হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে।

আজ ২৫ জুন শনিবার সকালে নেত্রকোণা জেলায় বিভিন্ন এলাকায় বন্যায় কবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। নেত্রকোণা জেলার উপজেলা,ইউনিয়ন ও মোহনগঞ্জ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ ও খাবার সেলাইন, সুপেয় পানি ও মা, বোনদের স্যানেটারি প্যাড বিতরণ করা হয়।

মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহম্মেদ অনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় পরিচালিত ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা। এমন দুর্যোগকালে ঘরে বসে থাকতে পারেনা। জেলাজুড়ে দুর্গত মানুষের হাহাকার ও দুর্ভোগ চলছে। এসময় সরকারি ত্রাণ কার্যক্রমও চলছে। কিন্তু বন্যার পানিতে শুকনো জায়গার অভাবে মানুষ রান্না করার জায়গা পাচ্ছে না। এজন্য আমরা দুর্গত মানুষদের জন্য শুকনো খাবার নিয়ে বের হয়েছি।

বন্যার শুরু থেকে নানাভাবে সহযোগিতা করে আসছে নওশেল আহম্মেদ অনি ছাত্রলীগ। ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০০ মানুষের কাছে খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়েছে সিলেটর। এ কাজ অব্যাহত থাকবে বলেও জানান।