২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জরাজীর্ণ এম্বুলেন্সে চলছে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৫ আগস্ট ২০২২

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মাত্র অ্যাম্বুলেন্স দিয়ে কোনোরকমে সেবা দেওয়া হচ্ছে। সেটাও মাসে দুই-তিনবার নষ্ট হয়ে যায়। এ অবস্থায় রোগীদের মুমূর্ষু অবস্থায় জেলা শহর ময়মনসিংহে পাঠানো সম্ভব হয়ে উঠে না।

প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, বিভিন্ন সংঘাতের কারণে হাসপাতালে জরুরী সেবা নিতে আসা রোগীদের মুমূর্ষু অবস্থায় ২৪ কি.মি. পথ পাড়ি দিয়ে জেলা শহরে যেতে চরম ভোগান্তিতে পরতে হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, একটি অ্যাম্বুলেন্স দিয়ে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। সেটাও মাসে বেশ কয়েকবার নষ্ট থাকে। তখন রোগীদের বিকল্প উপায় অবলম্বন করতে হয়। সবচেয়ে বড় সমস্যায় পে রোগীদের স্বজনরা।

রোগীর স্বজন ফয়েজ উদ্দিন বলেন, যেকোনো রোগীর বেশি খারাপ অবস্থা দেখলে তাকে সঙ্গে সঙ্গে জেলা শহরের হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়। তবে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। অনেক স্বজন সিএনজিচালিত অটোরিকশা বা ইজিবাইকে করে রোগীদের নিয়ে যান। একটি উপজেলার লাখ লাখ মানুষের জন্য মাত্র একটি এম্বুলেন্স তাও নষ্ট। এখানে নতুন একটি এম্বুলেন্স বরাদ্দ দেয়া দরকার।

স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক মাসুদুজ্জামান বলেন, বর্তমানে যে অ্যাম্বুলেন্সটি চলছে, সেটা মাসে দুই থেকে তিনবার বিকল হয়ে যায়। অনেক সময় ইঞ্জিনের কাজ করতে হয়। তখন সারাতে আরও বেশি সময় লাগে। হাসপাতালের জন্য নতুন একটি এম্বুলেন্স অতি জরুরি।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নূরুল হুদা খান বলেন, এম্বুলেন্সটি মেরামত করতে করতে ক্লান্ত হয়ে গেছে। সরকারি হাসপাতালের এম্বুলেন্স জনগণের ডোর টু ডোর সার্ভিস না হলেও হাসপাতালের জরুরি বিভাগের জন্য অত্যাবশ্যকীয় উপাদান। একটি নতুন আধুনিক এম্বুলেন্স হাসপতালের অক্সিজেনের মতই মহাজরুরি।

 

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৫ আগস্ট ২০২২

জরাজীর্ণ এম্বুলেন্সে চলছে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

লিংক কপি হয়েছে!