বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিবিধ

গলাচিপায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২২, ১২:৫৯ পিএম
কপি হয়েছে!

 

পটুয়াখালীর গলাচিপায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রাকিব মোল্লা (৩৫) পিতা: বেল্লাল মোল্লা ও মোহাম্মদ শাহজাদা (৩২) পিতা মৃত খলিল চৌকিদার। রাকিবের বাড়ি মুসলিম পাড়া ৭ নং ওয়ার্ড গলাচিপা পৌরসভা এবং শাহজাদার চরবেষ্টিন ১ নং ওয়ার্ড রাঙ্গাবালী থানা।

শুক্রবার (৫ আগস্ট) সকালে উপজেলার চর- বিশ্বাস ইউনিয়নের দূর্গম এলাকা চর আগস্তি গ্রামের আনসার হাওলাদার এর দোকানের পশ্চিম পাশে খাসির চর নদীর পাড় হতে তাদের গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তারেক মাহমুদের নেতৃত্বে শুক্রবার সকালে চরবিশ্বাস ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার জানান, অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসআই তারেক মাহমুদ নিজে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের বিরুদ্ধে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজ করা হয়েছে।