২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নড়াইলে শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৫ আগস্ট ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের  ৭৩তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয় ।
শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের  মাগফেরাত কামনা করে কোরআন খতম, প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনাসভা ও স্মৃতিচারণ মুলক অনুষ্ঠান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম প্রমূখ।
এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৫ আগস্ট ২০২২

নড়াইলে শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী উদযাপন

লিংক কপি হয়েছে!