বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিবিধ

ঈশ্বরগঞ্জে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জম্মবার্ষিকী উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২২, ০৩:১৬ পিএম
কপি হয়েছে!

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জম্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৫ আগষ্ট) ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমানসহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাংসদ ফখরুল ইমাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির (হিরো), উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তৌহিদ আহমেদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাদী প্রমুখ।