পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জম্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৫ আগষ্ট) পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
এসময় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম ও পুলিশ সুপার মো: ইউসুফ আলী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
পরে একে একে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগের নেতা-কর্মী, জেলা কৃষকলীগের নেতা-কর্মী, সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে তার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পঞ্চগড়ের পুলিশ সুপার মো: ইউসুফ আলী, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা: মো: রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ প্রমুখ।
