২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নির্বাচন সম্পন্ন

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২

 

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা ২০২২-২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে আজহারুল ইসলাম খান এবং ৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে সকাল ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। এরপর প্রধান নির্বাচন অফিসার হ্যাল্থ ইনস্পেক্টর ইনচার্জ পুলক চন্দ্র ব্রহ্ম ফলাফল ঘোষণা করেন।

প্রধান নির্বাচন কমিশনার পুলক চন্দ্র ব্রহ্ম জানান, উক্ত নির্বাচনে মোট ৬৮ জন ভোটারের মধ্যে সকলেই তাদের ভোটাধিকার প্রদান করেছেন। এর মধ্যে দুটি ভোট নষ্ট হয়েছে। এছাড়া উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

 

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২

ঈশ্বরগঞ্জে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নির্বাচন সম্পন্ন

লিংক কপি হয়েছে!