দাগনভূঞা থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ মার্চ বুধবার দাগনভূঞা থানাধীন ফেনী টু নোয়াখালী মহাসড়ক সংলগ্ন সিলোনীয়া এইচ এম. রহমান ফিলিংএন্ড সিএনজি স্টেশনের দক্ষিণ পাশে মহাসড়ক থেকে আলী হোসেন(২৯), পিতা-নজির আহাম্মদ, সাং-রামানন্দপুর, থানা-দাগনভূঁঞা, জেলা-ফেনী এর ব্যাটারি চালিত অটোরিক্সায় বিশেষ কায়দায় সিটের নিচে এবং যাত্রীদের বসার সিটের নিচেসহ অটোরিক্সার বিভিন্ন জায়গা হইতে ৪০ বোতল বিদেশী উদ্ধার করে উক্ত আসামীকে আটক করা হয় এবং অটোরিক্সা জব্দ করা হয়।
মাদক সহ আটকের ঘটনায় উক্ত আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেন দাগনভুঞা থানা পুলিশের অফিসার ইনচার্জ হাসান ইমাম।
