২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গাজীপুরে বিশ্ব মৃত্তিকা দিবস -২০২৩ পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

 

আজ ৫ ডিসেম্বর, ২০২৩ ” বিশ্ব মৃত্তিকা দিবস”। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে পালিত হয়েছে এ দিবস।

 

কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ২০১৫ সাল থেকে এ দিবস পালন করে আসছে। জাতিসংঘের সাধারণ পরিষদ ৫ ডিসেম্বর, ২০১৪ প্রথম আনুষ্ঠানিক ভাবে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপনের দিন ধার্য্য করে। ২০১৭ সালে সয়েল কেয়ার এওয়ার্ড প্রবর্তন করা হয় এবং একজন শিক্ষাবিদ, একজন মৃত্তিকা বিজ্ঞানী ও একজন কৃষককে এ দিবসে সম্মাননা প্রদান করা হয়। ২০২১ সালে বিশ্ব মৃত্তিকা দিবস পুরষ্কারও ঘোষণা করা হয়।এ পুরষ্কার পাবেন একজন মৃত্তিকা বিজ্ঞানী, একজন কৃষি অফিসার ও একজন উপসহকারী কৃষি অফিসার।

জেলা প্রশাসন গাজীপুর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাজীপুরের সার্বিক সহযোগিতায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক গবেষণাগার, ময়মনসিংহ,কৃষি মন্ত্রণালয় কর্তৃক গাজীপুরে বিশ্ব মৃত্তিকা দিবস -২০২৩ পালিত হয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি জেনারেল মো: মামুনুল করিম।সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাজীপুরের উপপরিচালক জনাব কৃষিবিদ মো: সাইফুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার ময়মনসিংহের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সদস্য সচিব, বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৩ বাস্তবায়ন কমিটি,গাজীপুর মো :এখলাসুর রহমান এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন কৃষিবিদ মো: আবুল বাশার, বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক গবেষণাগার, ময়মনসিংহ। আরও উপস্থিত ছিলেন
জনাব কৃষিবিদ মো: রফিকুল ইসলাম খান,ডিটিও,ডিএই, গাজীপুর এবং গাজীপুর সদর উপজেলার অফিসার  কৃষিবিদ মো: হাসিবুল হাসান, মৎস্য কর্মকর্তা  মো: জহিরুল ইসলাম,উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,কৃষক প্রতিনিধি, উদ্যোক্তা ও বিভিন্ন দপ্তর/অফিসের প্রতিনিধিসহ সুধীজন।এবারের প্রতিপাদ্য ” মৃত্তিকা ও পানি: জীবনের উৎস “। বক্তরা মাটির স্বাস্থ্য সুরক্ষায় আরও বেশি গুরুত্ব দেওয়ার আহবান জানান। মাটির স্বাস্থ্য রক্ষা, মাটি ও পানির সঠিক ব্যবস্থাপনা, অপচয় রোধ, সারের সুষম ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। মাটি পরীক্ষা করে মাটির পুষ্টি গুণাগুণ জানা ও মাটিকে অবহেলা না করে, সুষম সার ব্যবহারের উপর আলোকপাত করেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

গাজীপুরে বিশ্ব মৃত্তিকা দিবস -২০২৩ পালিত

লিংক কপি হয়েছে!