২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

রাঘবপুর নবীন যুব সংঘের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

রাঘবপুর নবীন যুব সংঘের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টায় চর নিলক্ষীয়া রাঘবপুর নবীন যুব সংঘের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর-৪ আসনের জনগনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ হোসান। উদ্বোধক ছিলেন ৭নং চর নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুকুল ইসলাম রতন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন ডাঃ সিরাজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মোঃ সাদেকুল ইসলাম সাদেক। শুভেচ্ছা বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ ৭নং চর নিলক্ষিয়া ইউনিয়নের সভাপতি আবুল কাশেম মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ, ময়মনসিংহ মহানগর আওয়ামী, ময়মনসিংহ জেলা যুবলী, ময়মনসিংহ মহানগর যুবলীগ ময়মনসিংহ জেলা কৃষকলীগ, ময়মনসিংহ মহানগর কৃষকলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

রাঘবপুর নবীন যুব সংঘের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট

লিংক কপি হয়েছে!