২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

স্বতন্ত্র প্রার্থী সিআইপি আমিনুল হক শামীমকে জয়ী করার লক্ষ্যে যুবলীগ নেতা রাশেদুজ্জামান রোমানের উঠান বৈঠক

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ময়মনসিংহ সদর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আমিনুল হক শামীম সিআইপিকে নির্বাচিত করার লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রাশেদুজ্জামান রোমানের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর ২৯নং ওয়ার্ড এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে রাশেদুজ্জামান রোমান বলেন, আগামী ৭ জানুয়ারি ময়মনসিংহ সদরবাসীর ভাগ্য ও চলমান উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে ভোটকেন্দ্রে গিয়ে ট্রাক প্রতীকে ভোট দিয়ে সিআইপি আমিনুল হক শামীমকে নির্বাচিত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম মোনায়েম, ময়মনসিংহ মহানগর কৃষক লীগের সহ-সম্পাদক ফারহানা, ২৯নং ওয়ার্ড মহানগর যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম আকন্দসহ প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

স্বতন্ত্র প্রার্থী সিআইপি আমিনুল হক শামীমকে জয়ী করার লক্ষ্যে যুবলীগ নেতা রাশেদুজ্জামান রোমানের উঠান বৈঠক

লিংক কপি হয়েছে!