২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহ সদর – ৪ আসনে ট্রাক প্রতীকে জয়ী করা লক্ষ্যে জনসংযোগ করেন জেলা যুবলীগ নেতা মামুন 

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সদর-৪ আসনের জনগনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী ট্রাক-প্রতীকে আমিনুল হক শামীমকে বিজয় করার লক্ষ্যে  ১৫ নং ওয়ার্ড মাসকান্দায় ময়মনসিংহ জেলা যুবলীগের নেতা মোঃ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে  নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও প্রচার প্রচারণা শেষে রাত প্রায় আটটার দিকে মাসকান্দা গনশার মোড়ে আমিনুল হক শামীমের  কেন্দ্রে সাধারণ মানুষকে উৎসাহিত করার জন্য গঠনমূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা রোকেয়া আফসারী শিখা , ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মোঃ সাহেদ আলী, আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৩,১৪,১৫,  নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিল পদপ্রার্থী   মোছাঃ রেজিয়া খাতুন, ১৫ নং ওয়ার্ডের ছাত্রলীগ, যুবলীগ ,আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

ময়মনসিংহ সদর – ৪ আসনে ট্রাক প্রতীকে জয়ী করা লক্ষ্যে জনসংযোগ করেন জেলা যুবলীগ নেতা মামুন 

লিংক কপি হয়েছে!