ময়মনসিংহে দাপুনিয়া আজমপুর ফুঢাঙ্গির বাজারে ৭ নং ওয়ার্ড যুবলীগের এর উদ্যোগে আয়োজিত সদর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে পথসভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি,দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ আমিনুল হক শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ রেজাউল করিম রেজা, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম মিন্টু।
আরও উপস্থিত ছিলেন দাপুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর উজ্জ্বল, সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ রাশেদুজ্জামান রোমান,
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সানাউল করিম জনি, জেলা যুবলীগের নেতা মোঃ আশরাফুল ইসলাম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
