
আজ ৩০ ডিসেম্বর রোজ শনিবার বিকালে রহমতপুর বাইপাস মোড় সংলগ্ন ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল বাশার এর উদ্যোগে আয়োজিত সদর-৪ আসনে জনগণ মনোনীত স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি,দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ আমিনুল হক শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ-সভাপতি মোঃ শওকত জাহান মুকুল, মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ রেজাউল করিম রেজা, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম শরিফ, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল বাশার।
আরও বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ রাশেদুজ্জামান রোমান, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এস আপন, মহানগর ছাত্রলীগের সদস্য মোঃ নাহিদ হাসান রাব্বি সহ অনন্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সোনার বাংলা মহিলা সমিতির সভাপতি নার্গিস আক্তার।
