ময়মনসিংহ সদর উপজেলা ১১নং ঘাগড়া ইউনিয়নের সুহিলা বোর্ডবাড়িয়া ৯নং ওয়ার্ড এলাকাবাসী এর উদ্যোগে আয়োজিত সদর-৪ আসনে জনগণ মনোনীত স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে পথসভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি,দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম মিন্টু।
আরও বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর হিমেল, মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ শাহিনুর রহমান, জেলা পরিষদের সদস্য আরজুনা কবির, মহানগর অন্তর্ভুক্ত ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আর এস রিপন সহ অনন্য নেতৃবৃন্দ।
