২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

অনুষ্ঠিত হতে যাচ্ছে টেক্সটাইল ইয়ুথ কার্নিভ্যাল ২.৪

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি কতৃক চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির সিগনেচার ইভেন্ট টেক্সটাইল ইয়ুথ কার্নিভ্যাল ২.৪। ২০২১ সালের ১ জানুয়ারি টেক্সটাইল ইয়ুথ কার্নিভ্যাল ২.১ অনুষ্ঠিত হয়। এরপর টানা তিনবার সফলভাবে আয়োজন করে টেক্সটাইল ইয়ুথ কার্নিভ্যাল এইবার চতুর্থ বার এর মতো আয়োজিত হতে যাচ্ছে।

টেক্সটাইল ইন্জিনিয়ারস সোসাইটির মূল লক্ষ্য হলো টেক্সটাইলে পড়া শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করা, স্টুডেন্ট ও ইন্ডাস্ট্রির মাঝে সংযোগ স্থাপনের জন্য এবং টেক্সটাইল সেক্টরে নিজেকে প্রমান করতে চায় যেই সকল সফট স্কিল গুলো দরকার টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটি তার সবগুলো স্কিল ই শেখায়। টেক্সটাইল ইন্জিনিয়ারস সোসাইটি অনলাইন এবং অফলাইন ওয়ার্কশপ বা সেমিনারের আয়োজন করে থাকে।

দেশজুড়ে সকল টেক্সটাইল শিক্ষার্থীদের মেলবন্ধনে আয়োজিত হবে এই ইভেন্টটি। দেশের প্রায় ৩০ টিরও অধিক টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এবারের Carnival এ।

এবারের কার্নিভালে রয়েছেঃ
১. দেশসেরা টেক্সটাইল এক্সপার্টদের থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনার সুযোগ।
২. বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের সাথে নেটওয়ার্কিংয়ের সুযোগ।
৩. সিভি বুথ ও মক ইন্টারভিউ।
৪. আইস ব্রেকিং সেশন
৫. ক্রিয়েটিভ এক্সিবিশন (যেখানে সুযোগ রয়েছে নিজের ক্রিয়েটিভিটিকে ফুটিয়ে তোলার এবং থাকছে পুরষ্কারের ব্যবস্থাও)
৬. রেফেল ড্র
৭. কালচারাল এক্টিভিটিজ
৮. ফটোবুথ
৯. সবশেষে ইভেন্টের অন্যতম আকর্ষন ফ্যাশন শো!
১০. এছাড়াও স্ন্যাক্স, লাঞ্চ, গিফট তো থাকছেই।
পাশাপাশি থাকবে পার্টিসিপেশন সার্টিফিকেটও।

টেক্সটাইল ইয়ুথ কার্নিভ্যাল ২.৪ আয়োজিত হবে ১৬ ফেব্রুয়ারি ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। সারাদিনব্যাপী অনুষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম চলবে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪

অনুষ্ঠিত হতে যাচ্ছে টেক্সটাইল ইয়ুথ কার্নিভ্যাল ২.৪

লিংক কপি হয়েছে!