২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মসিকের মেয়র ইকরামুল হক টিটুকে পূণরায় নির্বাচিত করতে সৌদিআরব প্রবাসীনেতাকর্মীদের মতবিনিময়

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
 ময়মনসিংহ জেলা আওয়ামী প্রবাসী লীগ সৌদি আরব শাখার কর্তৃক আয়োজিত ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের  মেয়র মো: ইকরামুল হক টিটুকে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সাঈদ ইসলামের সঞ্চালনায় মোখলেছুর রহমান ফকির শাহজাহানের সভাপতিত্বে  বক্তব্য রাখেন প্রবাসী নেতৃবৃন্দরা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ জেদ্দা  সৌদিআরব শাখার সভাপতি ইসমাইল হোসেন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দা মহানগর আওয়ামীলীগ শাখার সভাপতি ওয়াজিউল্লাহ মিয়া,বঙ্গবন্ধু পরিষদ জেদ্দা সৌদিআরব শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান, বাংলাদেশ আওয়ামী ফুলবাড়িয়া উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর
সদস্য কায়সারুল হক,প্রত্যাগত আওয়ামী প্রবাসী লীগ ময়মনসিংহ জেলা শাখা উপদেষ্টা আব্দুল করিম,সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া,
জাতীয় শ্রমিক লীগ জেদ্দা সৌদিআরব শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির,
সাজ্জাদ হোসেন, ইশতিয়াক আহমেদ সহ, জেদ্দা প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক,
এবং জেদ্দা আওয়ামী পরিবারের নেতৃবৃন্দরা।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

মসিকের মেয়র ইকরামুল হক টিটুকে পূণরায় নির্বাচিত করতে সৌদিআরব প্রবাসীনেতাকর্মীদের মতবিনিময়

লিংক কপি হয়েছে!