২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কলেজে চলছে ডিগ্রি পরীক্ষা, মাঠে ছাত্রদলের কর্মী সমাবেশ, ভাংচুর

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

 

ময়মনসিংহের গফরগাঁও সরকারী কলেজে ডিগ্রি পরীক্ষা চলাকালিন সময়ে কর্মী সম্মেলন করেছে ছাত্রদল। সম্মেলন শেষে চলে যাওয়ার সময় রোবার দীক্ষা অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালীন মঞ্চ ভাংচুর করার ঘটনাও ঘটায় তারা।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে পৌর শহরের গফরগাঁও সরকারী কলেজে এ ঘটনা ঘটে।

কলেজ সুত্র জানায়, গত বুধবার সকাল ১১ টায় বিনা-অনুমতিতে উপজেলা ছাত্রদলের সভাপতি মোক্তার হোসেন কলেজে প্রাঙ্গনে মিছিল করেন। মিছিল শেষে তারা মাঠে কর্মী সম্মেলন শুরু করেন। এদিকে, দুপুর ১ টায় কলেজে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়। এমতাবস্থায় কলেজের অধ্যক্ষ কাজী ফারুক আহাম্মদ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে খবর পেয়ে গফরগাঁও থানার ওসি শিব্বিরুল আহমেদ কলেজ প্রাঙ্গনে আসেন এবং কয়েকজন পুলিশ সদস্যকে কলেজে রেখে চলে যায়। তবে, পরীক্ষা চলাকালীন সময়ে কলেজ প্রাঙ্গনে কোন রাজনৈতিক কর্মসুচি নিষিদ্ধ থাকলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এমতাবস্থায় পরীক্ষা চলার সাথে সাথে বিকাল ৩ টা পর্যন্ত ছাত্রদলের কর্মী সমাবেশ চলে। কর্মী সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাকের আহমেদ, যুগ্ম-আহব্বায়ক রিসালাত ইসলামের সজিবসহ জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মী সমাবেশ শেষে ছাত্রদলের নেতাকর্মীরা চলে যাওয়ার সময় রোবার দীক্ষা অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। কিন্তু, ছাত্রদলের নেতারা বেরিয়ে যাওয়ার সময় মুক্তার হোসেনের নেতৃত্বে রোবার দীক্ষা অনুষ্ঠানের মঞ্চ ভাংচুর করে। এমতাবস্থায় অধ্যক্ষ-শিক্ষকসহ শিক্ষার্থীরা কলেজের একটি কক্ষে প্রবেশ করে নিজেদের রক্ষা করেন।

এছাড়াও গত সোমবার উপজেলা ছাত্রদল নেতা নেওয়াজ শরীফের নেতৃত্বে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে বিগত সরকারের সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টর্চার সেল নামে নামে পরিচিত। যা সাধারণ ছাত্র-ছাত্রীদের নিকট মূর্তিমান আতঙ্ক হিসেবে বিবেচিত। ওই রুমটি নেয়ার জন্য হুমকি দেন। কিন্তু, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ তা দিতে অস্বীস্কৃতি জানান।

এর আগে রবিবার বেলা সাড়ে ১২ টার সময় গফরগাঁও উপজেলা ছাত্রদল সভাপতি মোক্তার হোসেন, নবী, নেওয়াজ শরীফ ও আলীফের নেতৃত্বে কতিপয় বহিরাগত সন্ত্রাসী কর্তৃপক্ষের অনুমতি ব্যতি রেখে কলেজে ক্যাম্পাসে উত্তেজনাকর মিছিল করে অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে ও অফিস কক্ষে তালা লাগিয়ে দিয়ে চাবি নিয়ে চলে যায়। অধ্যক্ষ ওই দিনে সরকারি কাজে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ছিলেন। কলেজ থেকে ফোন পাওয়া পর অধ্যক্ষ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব্বিরুল আহমেদকে বিষয়টি অবহিত করেন এবং পরবর্তীতে তারা অফিস কক্ষের চাবি ফিরিয়ে দেয়।

এবিষয়ে গফরগাঁও উপজেলা ছাত্রদল সভাপতি মোক্তার হোসেন বলেন, আমরা অনুমতি নিয়েই কলেজ মাঠে কর্মী সম্মেলন করেছি। তবে, মঞ্চ ভাংচুর করার সাথে আমাদের কোন নেতাকর্মী জড়িত ছিল না। তাছাড়া, কর্মী সম্মেলনে কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কলেজের অধ্যক্ষ কাজী ফারুক আহাম্মদ বলেন, পরীক্ষার আগে থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করে কলেজে প্রবেশ করে কর্মী সম্মেলন শুরু করে। কিন্তু, দুপুর ১ টায় ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু হলে ছাত্রদলের নেতাকর্মীদের অনুরোধ করি, যেন, তাড়াতাড়ি সম্মেলন শেষ করে চলে যায়। কিন্তু, আমার কথা না শুনে তারা কর্মী সম্মেলন চালিয়ে যায়। পরে থানায় অবহিত করলে ওসি শিব্বিরুল ও কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে কলেজে এসে কোন ব্যবস্থা না নিয়ে কয়েকজনকে রেখে তিনি চলে যান। পরে কর্মী সম্মেলন শেষে চলে যাওয়ার সময় রোবার দীক্ষা অনুষ্ঠানের মঞ্চ ভাংচুর করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে আবারও পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।

দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান বলেন, আমরা খুব অল্প সময় মাইক ছাড়া কর্মী সম্মেলন করেছি। পরীক্ষার্থীদের কোন অসুবিধা হওয়ার কথা না। তবে, কলেজ মাঠে ঢোল পিটিয়ে রোবার দীক্ষা অনুষ্ঠান করেছে, ঢোল পিটানোতে পরীক্ষায় সমস্যা হয়নি, আমরা মাইক ছাড়া কর্মী সম্মেলন করেছি, এটা সমস্যা হয়ে গেছে। তবে, ভাংচুরের বিষয়টি আমার জানা নেই।

এবিষয়ে জানতে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিব্বিরুল আহমেদের নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) নাজনীন আক্তার বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় অভিযোগ দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

কলেজে চলছে ডিগ্রি পরীক্ষা, মাঠে ছাত্রদলের কর্মী সমাবেশ, ভাংচুর

লিংক কপি হয়েছে!